প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৭:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ণ
শেরপুরে জামায়াতের মনোনীত প্রার্থীর মৃত্যু

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও শেরপুর জেলা শাখার সেক্রেটারি নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ ও মৃতের ভাই মাসুদ নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ময়মনসিংহ নেওয়ার পথে রাত ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় তার অবস্থার অবনতি ঘটলে তিনি মৃত্যুবরণ করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে মৃত্যুর বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়।
Copyright © 2026 Bogra Times | বগুড়া টাইমস. All rights reserved.