bogra times cover image-1
ঢাকাSunday , 30 August 2026

শেরপুরে নবাগত এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুনের যোগদান

এনাম হকঃ-
August 30, 2026 3:51 pm
Link Copied!

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ আল মামুন। রোববার (৩০ আগস্ট) সকালে তিনি উপজেলা ভূমি কার্যালয়ে যোগ দিয়ে দায়িত্ব গ্রহণ করেন।

নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের সময় ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো মো. ইকবাল হোসেন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. রফিকুল ইসলাম ও মোছা. নুরজাহান বেগম, নাজির কাম-ক্যাশিয়ার মো. রাকিবুল ইসলাম, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী মো. মামুনূর রহমান, কম্পিউটার অপারেটর মো. সাজেদুর রহমান সৈকত ও কামরুল ইসলামসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

এর আগে আব্দুল্লাহ আল মামুন বগুড়ার ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বদলির আদেশে তিনি শেরপুরে যোগদান করে নতুন দায়িত্ব গ্রহণ করলেন।

error: Content is protected !!