# শেরপুরে পল্লী উন্নয়ন দিবসে উদ্যোক্তাদের সম্মাননা ও ঋণ বিতরণ

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%bf/
- Published: 2026-07-06T21:49:37+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধি:**
 ‘উন্নত সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে
সামনে রেখে বগুড়ার শেরপুরে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। সোমবার (৬ জুলাই)
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শেরপুরের যৌথ আয়োজনে দিবসটি
নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়।

দিবসের শুরুতে বের হয় একটি বর্ণাঢ্য র্যালি। পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য
রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। এছাড়া পৌরসভার সাবেক মেয়র স্বাধীন
কুমার কুন্ডু, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় নেতৃবৃন্দ ও স্থানীয় গুণীজনরা
সভায় অংশ নেন।

আলোচনা পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ উদ্যোক্তা[ ও ম্যানে](http://শেরপুরে পল্লী উন্নয়ন দিবসে উদ্যোক্তাদের সম্মাননা ও ঋণ বিতরণ)
জারদের ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে
পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সুফলভোগীদের মধ্যে ঋণ সহায়তার চেক এবং
পরিবেশের ভারসাম্য রক্ষায় নানা প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিনামূল্যে হস্তান্তর
করা হয়।

উপজেলা প্রশাসন ও বিআরডিবির এই আয়োজন পল্লী অর্থনীতি চাঙা করতে এবং তৃণমূল পর্যায়ে 
উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বক্তারা।
