# শেরপুরে বাঁশঝাড়ের বিরোধে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%b6%e0%a6%9d%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7/
- Published: 2026-06-03T12:03:35+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধি**

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে বাঁশঝাড় নিয়ে বিরোধের জেরে
হজরত আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, চাচাতো ভাই ও ভাতিজার মারধরে
তিনি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত হজরত আলী, স্থানীয়ভাবে সুটক্যা নামে পরিচিত, বেলঘড়িয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের
ছেলে। এ ঘটনায় তাঁর চাচাতো ভাই আব্দুর রহিম (৫৩) ও আব্দুর রহিমের ছেলে নাইম হোসেনকে(
১৮) অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে একটি বাঁশঝাড়ে কুড়ল
ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়ার ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে
৪টার দিকে একই বিষয় নিয়ে আবারও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ
বাধে।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় আব্দুর রহিম ও তাঁর ছেলে নাইম লোহার পে[রেকযুক্ত বাঁশ](http://শেরপুরে বাঁশঝাড়ের বিরোধে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের)
দিয়ে হজরত আলীর মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল 
কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা
হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ
জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
