# শেরপুরে বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে উঠান বৈঠক

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae/
- Published: 2026-06-13T09:20:43+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধি:** বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে
এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বাগড়া কলোনি দাখিল
মাদ্রাসা প্রাঙ্গণে ‘মাদক ও জুয়া নির্মূল কমিটি, বাগড়া কলোনি’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 
শাহ আলম পান্না। কুসুম্বি ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আহ্বায়কের
দায়িত্ব পালন করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন। এছাড়া পুরো কর্মসূচির
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোয়াইব আহমেদ চপল।

বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী নাসরিন আক্তার
পুঁটি ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বিশালপুর ইউপি প্রশাস[নিক কর্মকর্তা মো](http://শেরপুরে বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে উঠান বৈঠক).
নজরুল ইসলাম। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক
সংগঠনের প্রতিনিধি এবং বাগড়া কলোনির সাধারণ বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক ও জুয়া সম্পূর্ণ নির্মূল না হওয়া
পর্যন্ত পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ও উঠান বৈঠক পরিচালনা
করা হবে।
