# শেরপুরে বৈকালী ফ্যাক্টরিতে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%b0%e0%a6%bf/
- Published: 2026-11-03T16:51:22+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধি:**

ময়লাযুক্ত কাঠের টেবিলে তৈরি হচ্ছিল বিস্কুট। কেক ও বিস্কুট সংরক্ষণের জায়গায় ঘুরে 
বেড়াচ্ছিল অসংখ্য তেলাপোকা। খাবার তৈরিতে ব্যবহার করা হচ্ছিল ইন্ডাস্ট্রিয়াল লবণ। এমনকি
পণ্য মোড়কজাত করা হচ্ছিল অন্য প্রতিষ্ঠানের মোড়কে। বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা
এলাকার বৈকালী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এসব অনিয়ম পেয়েছে জাতীয়
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে কারখানাটির
খাদ্য উৎপাদন ও সংরক্ষণব্যবস্থার এসব চিত্র উঠে আসে। বিএসটিআইয়ের অনুমোদনসংক্রান্ত 
কাগজপত্রও দে[খাতে পারেনি](http://শেরপুরে বৈকালী ফ্যাক্টরিতে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা)
প্রতিষ্ঠানটি।

অভিযানে পাওয়া অনিয়মের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে
৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এ সময় জব্দ
করা ইন্ডাস্ট্রিয়াল লবণ ও পাঁচ ট্রে কেক জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে সব অনিয়ম সংশোধনের জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে। অন্যথায়
সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার উপস্থিত ছিলেন। জেলা পুলিশের 
একটি দল নিরাপত্তার দায়িত্ব পালন করে।

 
