# শেরপুরে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক ও ডা. ইব্রাহিম আই কেয়ারের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95-%e0%a6%8f%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%9c/
- Published: 2026-07-01T23:53:54+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**নিজস্ব প্রতিবেদক, শেরপুর (বগুড়া)**

বগুড়ার শেরপুরে বিনা মূল্যের চক্ষু শিবিরে চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের 
পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার গোসাইবাড়ী
বটতলা বাজারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক ও ডা. ইব্রাহিম আই কেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত 
এ চক্ষু শিবিরে রোগীদের চোখের বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা বিনা মূল্যে করা হয়।

শিবিরে দায়িত্ব পালনকারী উপ-সহকারী কমিউনিটি মেডি[কেল অ](http://শেরপুরে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক ও ডা. ইব্রাহিম আই কেয়ারের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প)
ফিসার রাজু আহমেদ বলেন, বিকেল পর্যন্ত প্রায় ৬০ জন রোগী সেবা নিয়েছেন। প্রতি ছয় মাস
পরপর এ ধরনের চক্ষু শিবিরের আয়োজন করা হয়। আর্থিকভাবে অসচ্ছল রোগীদের বিদেশি লেন্সসহ
ছানি অপারেশন মাত্র দুই হাজার টাকায় করা হয়। এ ছাড়া নেত্রনালির অপারেশন, চোখের মাংস
বৃদ্ধি (প্টেরিজিয়াম) অপারেশনসহ চোখের অন্যান্য সমস্যার চিকিৎসার ব্যবস্থাও রয়েছে।

ডা. ইব্রাহিম আই কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আব্দুল লতিফ বলেন, গ্রামের
সাধারণ ও অসচ্ছল মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী ও মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই
এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার
পরিকল্পনা রয়েছে।
