
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকায় ভোররাতে ভয়াবহ এক ট্রাক দুর্ঘটনা ঘটেছে। ওভারটেক করতে গিয়ে রোড ডিভাইডারের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ হলে ট্রাকটি সামনের দিকে পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। তবে যে কোনও মুহূর্তে প্রাণহানি ঘটার মতো এই ঘটনায় অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন চালক ও গাড়িতে চালক সহযোগী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে এমনটাই জানা গেছে।
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকায় মঙ্গলবার (২ এপ্রিল) ভোর পাঁচটার দিকে ওভারব্রিজের রোড ডিভাইডারে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি চট্টগ্রামগামী ট্রাক ঢাকাগামী শাহ সিমেন্টের একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। কিন্তু পর্যাপ্ত জায়গা না থাকায় শাহ সিমেন্টের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দ্রুতগতিতে রোড ডিভাইডারে সজোরে ধাক্কা মারে।
এতে ট্রাকটির কেবিনসহ সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রাকটির চৌকস উড়ে গিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে। স্থানীয়রা ভয়াবহ শব্দে ঘুম থেকে জেগে ওঠেন এবং ঘটনাস্থলে ছুটে আসেন।
দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক সুখ চান জানান, “আমি ঢাকার দিকে যাচ্ছিলাম। হঠাৎ চট্টগ্রামগামী গাড়িটি ওভারটেক করতে গেলে জায়গা সংকুলান হয়নি। তখন আমার গাড়িটির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। ভেবেছিলাম আজ আর বাঁচব না, কিন্তু কোনো রকমে রক্ষা পেয়েছি।”
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আল-আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, “এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসতর্ক ওভারটেক ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে বিস্তারিত তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানানো যাবে।