# শেরপুরে শাহবন্দেগী ইউপিতে নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের প্রস্তাবনা দাখিল

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%97%e0%a7%80-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4/
- Published: 2026-10-01T22:35:41+06:00
- Author: বার্তা বিভাগ

[[

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলার ১০ নম্বর শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের
উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় দলিলপত্র ও স্বয়ংসম্পূর্ণ প্রস্তাবনা উপজেলা 
প্রকৌশলীর কাছে দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদের কাছে এসব কাগজপত্র ও প্রস্তাবনা
হস্তান্তর করা হয়।

এ সময় শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, খানপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মো. পিয়ার উদ্দিন, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম
কামরুল হাসান ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং
সাধারণ মানুষের জন্য উন্নত পরিবেশে নাগরিক সেবা নিশ্চিত করতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন
নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রাথমিক ধাপ হিসেবে প্রয়োজনীয়
দলিলপত্র ও স্বয়ংসম্পূর্ণ প্রস্তাবনা দাখিল করা হয়েছে।

তাঁরা আরও জানান, নতুন ভবন নির্মাণ হলে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার
পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন নাগরিক সেবা গ্রহণের সুযোগ-সুবিধা বাড়বে।
