# শেরপুরে সশস্ত্র বাহিনীর শহীদদের স্মরণে দোয়া ও প্রীতিভোজ

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0/
- Published: 2026-11-21T20:32:50+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধি:**

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বগুড়ার শেরপুরে প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া)
উপজেলা শাখার উদ্যোগে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও প্রীতিভোজের
আয়োজন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার দুবলাগাড়ী চকপোতা এলাকায় সংগঠনটির কার্যালয়ে এ 
অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসওয়া শেরপু[র উপজেলা শাখার](http://শেরপুরে সশস্ত্র বাহিনীর শহীদদের স্মরণে দোয়া ও প্রীতিভোজ)
সভাপতি সার্জেন্ট (অব.) মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হেদায়েতুল
ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব.) মো. আমিনুল ইসলাম। এ সময় সংগঠনের অন্যান্য
নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের আত্মার
মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর 
উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে অংশগ্রহণকারীরা প্রীতিভোজে 
অংশ নেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা
সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করেন। মুক্তিযুদ্ধে
সশস্ত্র বাহিনীর এই সম্মিলিত অভিযান চূড়ান্ত বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ঐতিহাসিক দিনটির স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
