# শেরপুরে ‘সাইন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f/
- Published: 2026-06-13T09:33:15+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর, বগুড়া প্রতিনিধি** : মেধা, বিজ্ঞান, উদ্যম ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ
স্লোগানে বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘সাইন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং
প্রোগ্রাম’। মেলায় অংশ নেওয়া বেশিরভাগ প্রদর্শনীর স্টল ঘুরে দেখা যায় পূর্বের অন্যান্য
মেলায় প্রদর্শিত প্রযুক্তি এখানে পুনরায় প্রদর্শিত হচ্ছে এবং শেরপুর উপজেলায় অসংখ্য
শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও মাত্র ১৪টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে।

শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট কর্মসূচির আওতায় উপজেলা
প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, শেরপুর এর ব্যবস্থাপনায় এ অনু[ষ্ঠানের আ](http://শেরপুরে ‘সাইন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত)
য়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা
করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন। উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু,
পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী
ও আমন্ত্রিত অতিথিরা।

শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। প্রদর্শিত
প্রকল্পগুলোতে প্রযুক্তির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং
দৈনন্দিন সমস্যার উদ্ভাবনী সমাধান তুলে ধরা হয়।

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর
মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
