# শেরপুরে হোটেলে পচা মিষ্টি ও পোড়া তেলে খাবার তৈরি, ৩ লাখ টাকা জরিমানা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f/
- Published: 2026-11-10T16:34:27+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধি:**

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ এবং পোড়া
তেলে খাবার তৈরির অভিযোগে একটি হোটেলকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় গ্যানেন গোপাল
হোটেল সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত
পরিচালিত অভিযানে হোটেলটির রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান পরিদর্শন করা হয়। এ সময়
পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং রান্নাঘরে
গরুর শুকনা গোবর রাখার স্থানে পরোটার ময়দার খামির তৈরি করতে দেখা যায়।

এ ছাড়া ওয়াশরুমের দরজার পাশে বসে খাবা[রের প্লেট পরিষ্কা](http://শেরপুরে হোটেলে পচা মিষ্টি ও পোড়া তেলে খাবার তৈরি, ৩ লাখ টাকা জরিমানা)
র, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার সংরক্ষণ, ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে
রাখা এবং পোড়া তেলে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। হোটেলের কর্মীদেরও যথাযথ স্বাস্থ্যবিধি
অনুসরণ করতে দেখা যায়নি।

এসব অপরাধের কথা স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে
তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়। এ ছাড়া
প্রতিষ্ঠানটির মালিকের কাছে এসব অনিয়মের বিষয়ে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের
বগুড়া জেলা কার্যালয়।

বগুড়ার জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন
শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।

অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, শেরপুরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ 
খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট 
দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় শেরপুর থানা-পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্ব
পালন করে।

অভিযান শেষে প্রতিষ্ঠানটির মালিককে সরকারি আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন
ও পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়।
