# শেরপুরে ৫৩০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ দুই বোন গ্রেপ্তা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%ab%e0%a7%a9%e0%a7%a6-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%93-%e0%a7%a7/
- Published: 2026-06-16T20:58:44+06:00
- Author: বার্তা বিভাগ

[[

ভ্রাম্যমান প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলায় ৫৩০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে
পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার মির্জাপুর ইউপির রাজারদিঘি এলাকায় গোপন সংবাদের
ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহমুদা (৩২) ও মুরশিদা (২৬)। তাঁরা সম্পর্কে দুই বোন। পুলিশ
জানিয়েছে, দীর্ঘদিন ধরে তাঁরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়ত ছিলেন।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে
তাঁদের আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা
হয়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, উদ্ধার করা মাদকের ঘটনায় গ্রেপ্তার
দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
