# সেনাবাহিনী ব্যারাকে ফিরবে কবে জানালেন সেনাপ্রধন

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%ac/
- Published: 2026-02-16T08:58:14+06:00
- Author: বার্তা বিভাগ

[[

# **নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর তাদের নির্দেশনা পেলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে** বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। ভাষণে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

## নির্বাচনী দায়িত্ব পালন প্রসঙ্গে

সেনাপ্রধান তাঁর ভাষণে নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের চমৎকার দায়িত্বশীলতা
ও দক্ষতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে
এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব য[থাযথভাবে](http://সেনাবাহিনী ব্যারাকে ফিরবে কবে জানালেন সেনাপ্রধন)
পালন করেছে।

## সেনা মোতায়েন প্রত্যাহার

সেনাপ্রধান জানান, **ইতোমধ্যে নির্বাচনের জন্য যে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল,
তাদের সংখ্যা কমানো হয়েছে**। তিনি বলেন, জনগণের স্বার্থে যা করণীয় ছিল, তা সম্পন্ন 
করা হয়েছে এবং এখন সেনাবাহিনী নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে।

## চেইন অব কমান্ড ও মনোবল বিষয়ে নির্দেশনা

ভাষণে ইউনিট প্রধানদের চেইন অব কমান্ড বজায় রাখার ওপর জোর দেন সেনাপ্রধান। পাশাপাশি
সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশনা দেন তিনি।

## গুজব ও ভুল তথ্য সম্পর্কে সতর্কতা

এছাড়া, ভুল ও মিথ্যা তথ্যের বিষয়ে সতর্ক এবং সচেতন থাকতে সেনাসদস্যদের প্রতি আহ্বান
জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
