# বগুড়ায় হোটেল সান এন্ড সিতে যৌথ অভিযান, এক লাখ টাকা জরিমানা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4/
- Published: 2026-01-12T14:06:04+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**বগুড়া প্রতিনিধিঃ**
বগুড়ার সদর উপজেলার সাতমাথায় অবস্থিত [হোটেল সান এন্ড সিতে](https://dailybogratimes.com)
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এক লাখ টাকা
জরিমানা করা হয়েছে।

আজ সকাল ১১টার দিকে পরিচালিত অভিযানে হোটেলটিতে একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে। অভিযানের
সময় দেখা যায়, খাদ্যপণ্যে নিষিদ্ধ হাইড্রোজ ও সাল্টু ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি অস্বাস্থ্যকর
পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, প্রস্তুত খাদ্যে ইঁদুরের বিচরণ এবং ফ্রিজে কাঁচা ও রান্না
করা মাছ-মাংস একসঙ্গে সংরক্ষণের মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেল সান এন্ড সিকে ১,০০,০০০ টাকা অর্থদণ্ড
প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়। একই সঙ্গে আইন অনুযায়ী
নিষিদ্ধ হাইড্রোজ ও সাল্টু জব্দ করা হয়েছে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট
কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি
দল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থ ও জনকল্যাণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে
পরিচালনা করা হবে।
