# হ্যাচিং ডিম দিয়ে খাদ্য তৈরির অভিযোগে বগুড়ার বেকারিকে দুই লাখ টাকা জরিমানা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a4/
- Published: 2026-05-20T17:43:47+06:00
- Author: বার্তা বিভাগ

[[

বগুড়া সদর উপজেলার চারমাথা এলাকায় একটি বেকারিতে হ্যাচিং ডিম (অফুটন্ত ডিম) ব্যবহার
করে কেক, বিস্কুট ও পাউরুটি তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা
করা হয়েছে।

শনিবার (১০ মে) সকাল ১১টায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারমাথা এলাকার‘
ফুলকলি বেকারি’ নামের প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরি[চালিত অভি](http://হ্যাচিং ডিম দিয়ে খাদ্য তৈরির অভিযোগে বগুড়ার বেকারিকে দুই লাখ টাকা জরিমানা)
যানে দেখা যায়, প্রতিষ্ঠানটি লোকচক্ষুর আড়ালে হ্যাচিং ডিম ব্যবহার করে বিভিন্ন বেকারি
পণ্য তৈরি করছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পণ্যে অগ্রিম তারিখ ব্যবহার
এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে ভোক্তাদের প্রতারিত করার অভিযোগও পাওয়া 
যায়।

এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক মো. নাজমুস
সাকিবকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত
থাকার অঙ্গীকার করেন তিনি।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ
মেহেদী হাসান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. রাসেল। এ সময় জেলা
পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
