bogra times cover image-1
ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ী, আহত তিন

বগুড়া প্রতিনিধিঃ-
সেপ্টেম্বর ৪, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী সরকারি সফরে জয়পুরহাটের কালাই যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে প্রতিমন্ত্রী, তার গানম্যান ও এক স্থানীয় নারী আহত হয়েছেন।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল প্রায় ৯টায় শিবগঞ্জ উপজেলার কিচক ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তার গানম্যান মুক্তারুল এবং স্থানীয় ফিরোজা বেগম (৫৫) নামের এক নারী আহত হয়েছেন। ফিরোজা বেগম কিচক ইউনিয়নের গাদগাড়ী গ্রামের বাসিন্দা ও মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে জিয়া মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।

কালাই থানার ওসি সাইদুল আলম ঘটনাস্থলে পৌঁছে প্রতিমন্ত্রীকে আহত অবস্থায় কালাই হাসপাতালে নিয়ে যান। পরে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহিনও ঘটনাস্থলে আসেন।

ওসি সাইদুল আলম জানান, প্রতিমন্ত্রীর বড় ধরনের ক্ষতি হয়নি, তবে পায়ে সামান্য আঘাত ও ছুলে গেছে। তার সফরসঙ্গীদের মধ্যে গানম্যান আহত হয়েছেন।