# Bogra Times | বগুড়া টাইমস

dailybogratimes.com

- Site: https://dailybogratimes.com/

## বগুড়ায় ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৪ কৃষক বাজার, দাপট মধ্যস্বত্বভোগীদের

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ac%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%a9-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a7%ac%e0%a7%a6-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95/
- Published: 2026-10-12T00:33:14+06:00
- Author: বার্তা বিভাগ

এনাম হক,বগুড়া — কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি পাইকারদের কাছে বিক্রি, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর লক্ষ্য নিয়ে বগুড়ায় তৈরি করা হয়েছিল চারটি গ্রোয়ার্স মার্কেট। এসব বাজারে পণ্য বাছাই, গ্রেডিং, প্যাকিং, ধোয়া ও সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছিল। ছিল কৃষাণিদের জন্য আলাদা কর্নারও। কিন্তু প্রায় ১৯ বছর পর বাজারগুলোর বেশির ভাগই কৃষকের সেই কাজে আসছে […]

## শেরপুরে টায়ার পাংচার, দুর্ঘটনায় পুলিশের পিকআপ

- Link: https://dailybogratimes.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%af/
- Published: 2026-10-09T20:18:05+06:00
- Author: বার্তা বিভাগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে নেমে গেছে পুলিশের একটি পিকআপ ভ্যান। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য হতাহত হননি। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার পুলিশের একটি পিকআপ […]

## বগুড়ায় শহিদ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান, জরিমানা ১ লাখ টাকা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ac%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/
- Published: 2026-10-07T23:37:24+06:00
- Author: বার্তা বিভাগ

বগুড়া প্রতিনিধি বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও সংরক্ষণ, পোড়া তেলে ভাজা এবং ননফুড গ্রেড রং ব্যবহারের অভিযোগে ‘শহিদ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ৮০ কেজি ময়দার ডো, ৭০ কেজি চামড়ায় ব্যবহৃত লবণ ও ৮০ কেজি ব্যবহার অনুপযোগী পোড়া তেল জব্দ করে ধ্বংস করা হয়। বুধবার (৭ […]

## দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় জরিমানা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%aa%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87/
- Published: 2026-10-07T15:40:46+06:00
- Author: বার্তা বিভাগ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় পানির ট্যাংক উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান ও একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (৭ অক্টোবর) উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। বিএসটিআই সূত্রে জানা গেছে, উপজেলার জগন্নাথপুর এলাকায় মেসার্স জমজম ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানে […]

## বগুড়ায় বেকারিতে অভিযান, নষ্ট ডিম ধ্বংস; জরিমানা ২০ হাজার টাকা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ac%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8/
- Published: 2026-10-06T22:46:58+06:00
- Author: বার্তা বিভাগ

বগুড়া প্রতিনিধি- বগুড়া শহরের খান্দার রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, নষ্ট ডিম ব্যবহার এবং মেয়াদসংক্রান্ত তথ্য ছাড়া বিস্কুট ও কেক বাজারজাত করার অভিযোগে ‘মুসলিম বেকারিকে’ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ৬ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে ওই বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। […]

## শেরপুরে ৯৪টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%af%e0%a7%aa%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/
- Published: 2026-10-06T22:33:35+06:00
- Author: বার্তা বিভাগ

বগুড়ার শেরপুরে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শেরপুর পৌরশহরের কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যামের সভাপতিত্বে সভায় প্রধান […]

## ধুনটে বিয়ের দাবিতে প্রেমিকের উঠানে তরুণীর আমরণ অনশন, থানায় অভিযোগ

- Link: https://dailybogratimes.com/%e0%a6%a7%e0%a7%81%e0%a6%a8%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87/
- Published: 2026-10-06T22:20:17+06:00
- Author: বার্তা বিভাগ

বগুড়ার ধুনটে প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ধর্ষণের বিচার ও বিয়ের দাবিতে টানা তিন দিন ধরে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন পালন করছেন ভুক্তভোগী তরুণী। ঘটনাটি ঘটেছে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামে। অভিযুক্ত যুবকের নাম বাবু (১৯), তিনি ওই গ্রামের বাসিন্দা। লিখিত অভিযোগসূত্রে জানা যায়, অভিযুক্ত বাবুর […]

## বগুড়ায় ৭ পিভিসি পাইপ কারখানাকে বিএসটিআই সনদ নেওয়ার পরামর্শ

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ac%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%ad-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%aa-%e0%a6%95%e0%a6%be/
- Published: 2026-10-05T20:51:36+06:00
- Author: বার্তা বিভাগ

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সাতটি পিভিসি পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে গুণগত মান পরীক্ষা করে সনদ নেওয়ার পর পণ্য বিক্রি ও বিতরণের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানকে পিভিসি পাইপের নতুন ভ্যারিয়েন্ট যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। ২৯ সেপ্টেম্বর বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে জেলার বিভিন্ন পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠানে […]

## সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8/
- Published: 2026-10-04T20:08:50+06:00
- Author: বার্তা বিভাগ

নিউজ ডেস্ক: সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত ও ৬৭৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬১ জন শিশু। এ সময়ে ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৯ জন, যা মোট নিহতের ৩২ দশমিক ৮৬ শতাংশ। রোববার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে […]

## বগুড়ায় আফিফ চিপস কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ac%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%ab-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%96%e0%a6%be/
- Published: 2026-10-04T19:49:35+06:00
- Author: বার্তা বিভাগ

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগে ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের […]
