bogra times
ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জানুয়ারি ১৯, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি—

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দৈনিক জনবানী পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি এনামুল হকের সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি সবুজ চৌধুরী, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাওন, সম্মিলিত সাংবাদিক জোটের প্রধান সমন্বয়ক রঞ্জন কুমার দে এবং বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি সরোয়ার জাহান।

এছাড়াও উপস্থিত ছিলেন আনন্দ টেলিভিশনের প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণ, আমার সংবাদ প্রতিনিধি লিমন হাসান, মানবকণ্ঠ পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি রাশেদুল হক, আমাদের সময়ের প্রতিনিধি শফিকুল ইসলাম শরীফ, খোলা কাগজের বাদশা আলম, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও  কলম সৈনিকের প্রতিনিধি ইফতেখার আলম ফরহাদ, দৈনিক আমাদের পত্রিকা প্রতিনিধি এইচ এম আরাফাত, এনটিভি অনলাইন ও দেশ রূপান্তরের প্রতিনিধি জাহিদ হাসান, ভোরের চেতনার আহসান হাবিব, প্রতিদিনের কাগজের জাহিদুর রহমান, বরেন্দ্র কণ্ঠ পত্রিকার হান্নান হোসেন, উত্তরাঞ্চল বার্তার উৎপল মালাকার, দৈনিক গণকণ্ঠ পত্রিকার মিলন সরকার, মাই চ্যানেলের নজরুল ইসলাম, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার তাইজুল ইসলাম, জাতীয় অর্থনীতি পত্রিকার রায়হান পারভেজ কমল, দৃষ্টি প্রতিদিন ও আজকের দর্পণ প্রতিনিধি আবু বকর সিদ্দিক, মজনু ও সাবেক জনবানী প্রতিনিধি সোনাতন, অপরাধ নামার সাব্বির সবুরসহ অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক জনবানী দীর্ঘ ৩৫ বছর ধরে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পত্রিকাটি সত্যনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে উৎসবমুখর পরিবেশে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের অতিথিরা।