bogra times cover image-1
ঢাকাTuesday , 10 November 2026

বগুড়ায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

Link Copied!

শেরপুর, বগুড়া প্রতিনিধিঃ

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বগুড়ায় অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রশাসন ও পুলিশের কর্মকর্তা, বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) বগুড়ার প্রথম কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এবং শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন।

এ সময় শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার ও সাধারণ সম্পাদক শুভ কুণ্ডু, শেরপুর থানা প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, দৈনিক চাঁদনী বাজার (ভ্রাম্যমাণ) ও দৈনিক জনবাণীর প্রতিনিধি এনামুল হক, আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সরোয়ার জাহান, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি সৌরভ অধিকারী শুভ, বাংলাদেশ খবরের প্রতিনিধি রাশেদুল হক, দৈনিক গণমুক্তির প্রতিনিধি নজরুল ইসলাম জ্যাকি এবং দৈনিক ভোরের আকাশের প্রতিনিধি ইফতেখার আহমেদ ফরহাদ, এনটিভি অনলাইন ও দেশ রূপান্তরের প্রতিনিধি জাহিদ হাসান, সাংবাদিক বাদশা আলম, আগামীর সময়ের ধুনট উপজেলা প্রতিনিধি সুমন হোসেন, ভোরের চেতনার প্রতিনিধি গোলাম রব্বানী। এ ছাড়াও , ডন টিভির প্রতিনিধি রুহুল আমিন ডনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিরা এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। এসব ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রেখে এনপিবি নিউজ সামনের দিনগুলোতে এগিয়ে যাবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

error: Content is protected !!