bogra times Add
ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬

অতিরিক্ত ঘাম কি শুধু গরমের কারণে? খুঁজে দেখুন ভেতরের কারণ

বার্তা বিভাগ
জুন ৪, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্বাস্থ্য ডেস্ক: গরম আবহাওয়া, শারীরিক পরিশ্রম বা মানসিক চাপের কারণে ঘাম হওয়া স্বাভাবিক। তবে অনেকের ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ঘাম দেখা যায়, যা কখনও কখনও শরীরে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনের ঘাটতির ইঙ্গিত হতে পারে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, বিশেষ করে ভিটামিন ডি ও ভিটামিন বি-১২ এর অভাব শরীরের বিভিন্ন কার্যক্রমে প্রভাব ফেলে এবং অতিরিক্ত ঘামের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এছাড়া ভিটামিন বি-১ (থায়ামিন) ও ভিটামিন বি-৬ এর ঘাটতিও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে হাত-পা বা শরীরে অস্বাভাবিক ঘামের কারণ হতে পারে।

ভিটামিন ডি-এর অভাব

ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ভিটামিনের ঘাটতি হলে ক্লান্তি, হাড় ও পেশিতে ব্যথা, দুর্বলতা এবং বিশেষ করে কপাল ও মাথার ত্বকে অতিরিক্ত ঘাম হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।

ভিটামিন বি-১২-এর অভাব

ভিটামিন বি-১২ স্নায়ুতন্ত্র ও রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ। এর অভাবে স্নায়বিক সমস্যার পাশাপাশি রাতের বেলায় অতিরিক্ত ঘাম (নাইট সোয়েট), হাত-পা ঝিনঝিন করা, দুর্বলতা ও অবসাদ দেখা দিতে পারে।

অন্যান্য সম্ভাব্য কারণ

তবে বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ঘাম সবসময় ভিটামিনের অভাবের কারণে হয় না। থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস, হরমোনজনিত পরিবর্তন, সংক্রমণ, স্থূলতা কিংবা অতিরিক্ত মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তাও এর জন্য দায়ী হতে পারে।

করণীয়

দীর্ঘদিন ধরে অতিরিক্ত ঘামের সমস্যা থাকলে নিজে থেকে ওষুধ বা ভিটামিন গ্রহণ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন হলে রক্ত পরীক্ষা করে ভিটামিনের মাত্রা, থাইরয়েডের কার্যকারিতা এবং অন্যান্য শারীরিক সমস্যার কারণ নির্ণয় করা যেতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত রোদে থাকা, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর জীবনযাপন ভিটামিনের ঘাটতি প্রতিরোধে সহায়ক ভূমিকাঅতিরিক্ত ঘাম কি শুধু গরমের কারণে? খুঁজে দেখুন ভেতরের কারণ

পালন করে