bogra times cover image-1
ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬

টানা দুই মাসে সেরা ওসি বগুড়া সদর থানার ইব্রাহিম আলী

বগুড়া প্রতিনিধিঃ-
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৯:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও চমৎকার কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ টানা দুই মাস শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বগুড়া সদর থানার ইব্রাহিম আলী। গত জুলাই মাসে রাজশাহী রেঞ্জের ৭১টি থানার মধ্যে সেরা এবং আগস্ট মাসে বগুড়া জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে তিনি এই গৌরব অর্জন করেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের কাছ থেকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিকভাবে বিশেষ ক্রেস্ট গ্রহণ করেন ওসি ইব্রাহিম আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, থানায় মামলা তদন্ত ও দ্রুত নিষ্পত্তি, মাদকবিরোধী সফল অভিযান, ওয়ারেন্ট তামিল, অপরাধ দমন এবং জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিতকরণসহ সার্বিক কার্যক্রমে বিশেষ অবদানের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়। জুলাই মাসের কর্মমূল্যায়নে রেঞ্জের ৮টি জেলার ৭১টি থানাকে পেছনে ফেলে শীর্ষ স্থান ছিনিয়ে নেন তিনি। এর ধারাবাহিকতায় আগস্ট মাসেও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ওসির মুকুট ধরে রাখেন এই কর্মকর্তা।

এমন অর্জনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও বগুড়ার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওসি ইব্রাহিম আলী।

এক অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, বগুড়া সদর থানার প্রতিটি সহকর্মীর সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার ফসল। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে আমাদের এই গতিশীল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”