bogra times cover image-1
ঢাকাFriday , 20 November 2026

বগুড়ার শেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) নিয়ে যাওয়ার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ছাত্রীর মা বাদী হয়ে শেরপুর থানায় মামলাটি করেন।

মামলায় পৌর শহরের রামচন্দ্রপুরপাড়া এলাকার মো. সাদিকুর রহমান (২৭), তাঁর বাবা মো. আবু বক্কর সিদ্দিক (৫৮) এবং অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখাতেন সাদিকুর। গত বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে বাড়ির সামনে থেকে তাকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া হয়। এ সময় ১০ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন ও পোশাক নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে জানতে পারেন, ছাত্রীটি সাদিকুরের সঙ্গে চলে গেছে। পরে ছাত্রীর মা থানায় মামলা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ভুক্তভোগীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

error: Content is protected !!