bogra times cover image-1
ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬

বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ-
জানুয়ারি ২০, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে বগুড়া শহরের খান্দার এলাকায় একটি এলপি গ্যাসের খুচরা দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় খান্দার এলাকায় অবস্থিত মাহবুব চাউল ঘর এন্ড এলপি গ্যাস নামক প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে দোকান খোলা রেখে প্রতিষ্ঠানটির মালিক পালিয়ে যান। পরে গোডাউন তদারকি করে দেখা যায়, পর্যাপ্ত পরিমাণ সিলিন্ডার গ্যাস মজুত থাকা সত্ত্বেও ক্রেতাদের কাছে একটি মাত্র সিলিন্ডার রয়েছে বলে জানিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছিল।

তদন্তে আরও জানা যায়, ১২.৫ কেজি ওজনের সিলিন্ডার গ্যাস সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। প্রতি সিলিন্ডার ১ হাজার ৭০০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকা পর্যন্ত নেওয়ার প্রমাণ পাওয়া যায়।

এ সকল অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশের একটি টিম।

ভোক্তা অধিকার কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।