bogra times cover image-1
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে শ্রমিকের মৃত্যু

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট পান করে মাসুদুর রহমান (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে তাঁর মৃত্যু হয়।

নিহত মাসুদুর রহমান উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা ঘাটপাড় এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে কাজ শেষে বাড়িতে ফেরার পর মাসুদুর রহমান অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি গ্যাস ট্যাবলেট পান করেছেন। পরে তাঁকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তাঁর মৃত্যু হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, এ ঘটনায় নিহতের ছেলে আহসান হাবীব বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।