bogra times Add
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রমজানের চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদক:

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে রোজা শুরু হচ্ছে। আজ বুধবার রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজের মাধ্যমে রমজানের প্রস্তুতি শুরু করবেন।

সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সভায় দেশের বিভিন্ন অঞ্চলে চাঁদ দেখার খবর যাচাই-বাছাই করে রমজান মাস শুরু হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৯ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ উপলক্ষে দেশের মসজিদগুলোতে তারাবির নামাজের বিশেষ আয়োজন করা হয়েছে। রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিলেরও আয়োজন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

রমজান মুসলিম উম্মাহর জন্য সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সংযম ও সহমর্মিতার চেতনায় উদ্বুদ্ধ হবেন বলে আশা প্রকাশ করেছেন ধর্মীয় নেতারা।