bogra times cover image-1
ঢাকাThursday , 27 August 2026

শেরপুরে ভুয়া সুনীল ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা, ৭ দিনের জেল

এনাম হকঃ-
August 27, 2026 10:41 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুনীল কুমার বিশ্বাস নামের এক কথিত ভুয়া পল্লী চিকিৎসককে আটক করা হয়েছে। তাঁর কোনো ডিগ্রি বা চিকিৎসাসংক্রান্ত সনদ না থাকলেও দীর্ঘদিন ধরে চিকিৎসা, ব্যবস্থাপত্র দেওয়া, নিষিদ্ধ ওষুধের প্রেসক্রিপশন এবং শল্য চিকিৎসা করে আসার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধায় ওই ব্যক্তির চেম্বারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অস্ত্রোপচারের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে ১ লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সুনীল কুমার বিশ্বাস রামচন্দ্র বিশ্বাসের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম।

শেরপুরে ভুয়া সুনীল ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা, ৭ দিনের জেল

মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু। অভিযানে শেরপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে অপচিকিৎসা ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাজাপ্রাপ্ত সুনীল কুমার বিশ্বাসকে বৃহস্পতিবার রাতেই পুলিশি পাহারায় থানা হাজতে পাঠানো হয়েছে।

error: Content is protected !!