bogra times cover image-1
ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬

শেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রি, ২০ কেজির বেশি মাংস জব্দ; ৮ হাজার টাকা জরিমানা

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুলাই ১২, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার বারোদুয়ারী হাটে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২০ কেজির বেশি অসুস্থ গরুর মাংস জব্দ করা হয়।

রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার বারোদুয়ারী হাটে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে পরিচালিত অভিযানে একটি মাংসের দোকানে অসুস্থ গরুর মাংস বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে মাংস জব্দ করা হয়।

এ ঘটনায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ ধারায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শেরপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. জাহিদুর রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।