bogra times cover image-1
ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬

শেরপুরে রোপা আমন ক্ষেত ও সার সরবরাহ পরিস্থিতি পরিদর্শন করলেন ডিডি

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
আগস্ট ২০, ২০২৬ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া):

বগুড়ার শেরপুর উপজেলায় চলমান রোপা আমন চাষাবাদ ও সার্বিক কৃষি পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি বগুড়ার উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ। বুধবার (১৯ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ ও সার বিক্রয়কেন্দ্র ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে তিনি উপজেলার গাড়িদহ, মির্জাপুর, ভবানীপুর ও সীমাবাড়ী ইউনিয়নের মাঠে মাঠে গিয়ে কৃষকদের পার্চিং, সারিবদ্ধ রোপণ ও লগো পদ্ধতির মতো আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের বিষয়টি পর্যবেক্ষণ করেন। এ সময় ক্ষেতের রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণের বিষয়ে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় পরমর্শ প্রদান করেন।

একই দিনে গাড়িদহ ও সীমাবাড়ী ইউনিয়নের বিভিন্ন খুচরা ও পাইকারি সার দোকানে গিয়ে সার সরবরাহ ও মূল্য পরিস্থিতি খতিয়ে দেখেন এই কৃষি কর্মকর্তা।

মাঠে রোপা আমন আবাদের অগ্রগতির চিত্রে সন্তোষ প্রকাশ করে উপপরিচালক বলেন, নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায় পর্যন্ত কৃষি অফিসারদের নিয়মিত তদারকি অব্যাহত রাখতে হবে।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রুবেল আমিনসহ স্থানীয় কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।