bogra times cover image-1
ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২৬

শেরপুরে টায়ার পাংচার, দুর্ঘটনায় পুলিশের পিকআপ

বার্তা বিভাগ
অক্টোবর ৯, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে নেমে গেছে পুলিশের একটি পিকআপ ভ্যান। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য হতাহত হননি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার পুলিশের একটি পিকআপ ভ্যান জরুরি দায়িত্ব পালনের জন্য রামেশ্বরপুর এলাকার দিকে যাচ্ছিল। পথে গাড়িটির একটি টায়ার পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি মহাসড়কের পাশের নিচু জায়গায় নেমে যায়।

তবে চালক দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পিকআপে থাকা পুলিশ সদস্যদের কেউ আহত হননি।

দুর্ঘটনার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গাড়িটি রেখে বিকল্প উপায়ে তাঁদের নির্ধারিত সরকারি দায়িত্ব পালনে চলে যান। পরে দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধারের জন্য একটি উদ্ধারকারী দল পাঠানো হয়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, টায়ার পাংচার হওয়ার কারণে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে নেমে যায়। এতে কোনো পুলিশ সদস্য আহত হননি। গাড়িটি অনেক পুরাতন হওয়ায় এটা মাঝেমধ্যেই বিকেল হয়ে থাকে। গাড়িটি পরিবর্তন করে নতুন গাড়ি দেওয়া হলে পুলিশের নিয়মিত ও জরুরি দায়িত্ব পালন আরো সহজ হবে।