bogra times cover image-1
ঢাকাWednesday , 10 June 2026
বগুড়ার শেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

বগুড়ার শেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

শেরপুরে প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে ‘এসো গড়ি নতুন দেশ’ সংগঠনের নতুন কমিটি গঠন

শেরপুরে ‘এসো গড়ি নতুন দেশ’ সংগঠনের নতুন কমিটি গঠন

বৃষ্টির মাঝে হাঁস আনতে ও মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দাখিল পরীক্ষার্থীর মৃত্যু

বৃষ্টির মাঝে হাঁস আনতে ও মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দাখিল পরীক্ষার্থীর মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি, বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট এলাকায় প্রায় চার দশক ধরে চলাচলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবৈধভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৯ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন এক বীর মুক্তিযোদ্ধার কন্যা। আবেদনকারী সুঘাট গ্রামের মোছা. মুক্তি খাতুন। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিউর রহমানের মেয়ে। তাঁর অভিযোগ, গ্রামটির প্রায় ৪০ বছরের পুরোনো একটি জনসাধারণের রাস্তা স্থানীয় ব্যক্তি মো. রাসেল রানা নিজ ইচ্ছায় বন্ধ করে দিয়েছেন। ফলে ওই পথ ব্যবহার করে যাতায়াত করা সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন। আবেদনে আরও উল্লেখ করা হয়, রাস্তা বন্ধের পাশাপাশি রাসেল রানা তাদের পারিবারিক পুকুর জোরপূর্বক দখল করে মাছ চাষ করছেন। পুকুর ও জমিজমার অংশ বুঝিয়ে দিতে বললে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে জানানো হয়। অভিযোগ অস্বীকার করে রাসেল রানা বলেন, “আমি নিজস্ব জমিতে বাড়ি নির্মাণ করছি। বাড়ি তৈরির আগেই আমি তাঁদের রাস্তার বিষয়টি মীমাংসার জন্য বলেছিলাম। নতুন রাস্তা নির্মাণে চাইলে আমরা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।” শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু জানান, “লিখিত অভিযোগটি আমার কাছে এসেছে। অভিযোগে উল্লিখিত বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শেরপুরে চলাচলের পথ বন্ধ করে দুর্ভোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা

বগুড়ায় ইয়াবা কারবারি দম্পতি: স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক

বগুড়ায় ইয়াবা কারবারি দম্পতি: স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক

বগুড়ার ধুনটে মাদক বিক্রির ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা

বগুড়ার ধুনটে মাদক বিক্রির ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা

বগুড়া রেলস্টেশন স্থানান্তর ভাবনা: দূরত্ব বাড়লে কমবে যাত্রী

বগুড়া রেলস্টেশন স্থানান্তর ভাবনা: দূরত্ব বাড়লে কমবে যাত্রী

বগুড়ার শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালক নিহত

বগুড়ার শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালক নিহত

নন্দীগ্রামে বাস কাউন্টারে অভিযান: অতিরিক্ত ভাড়া আদায়ে ৫ হাজার টাকা জরিমানা

নন্দীগ্রামে বাস কাউন্টারে অভিযান: অতিরিক্ত ভাড়া আদায়ে ৫ হাজার টাকা জরিমানা

error: Content is protected !!