bogra times Add
ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬

পুলিশের ভাবমূর্তি পুনর্গঠনে কার্যকর পদক্ষেপ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদক : পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশ বাহিনীকে জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে এরই মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে এবং এ লক্ষ্যে প্রশাসনে কিছু পরিবর্তন আসবেই।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পুলিশের ভাবমূর্তি পুনর্গঠনের জন্য যা যা প্রয়োজন, তা করা হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডাকবেন। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ চূড়ান্ত হবে এবং অন্তর্বর্তী সরকারের শাসনামলে জারি করা বিভিন্ন অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “না, এ বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি।”

শনিবার রাতে রাজধানীর আদাবর এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।