bogra times cover image-1
ঢাকাTuesday , 13 October 2026

বগুড়ায় দুই লাইভ বেকারিতে বিএসটিআইয়ের অভিযান, ৩৫ হাজার টাকা জরিমানা

Link Copied!

বগুড়া প্রতিনিধি: বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই বিস্কুট, ব্রেড ও কেক তৈরির অভিযোগে বগুড়া সদরের দুটি লাইভ বেকারিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসন, বগুড়া ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে সদর উপজেলার জলেশ্বরীতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জলেশ্বরীতলার ইয়াকুবিয়া মোড়ে অবস্থিত বেক হাউজ লাইভ বেকারিকে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার ফিউশন হাব লাইভ বেকারিকে একই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালাল। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রান্তজিত সরকার ও ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান।

বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মোঃ জহুরুল হক জানান, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

error: Content is protected !!