bogra times cover image-1
ঢাকাTuesday , 13 October 2026

বগুড়ার শেরপুরে এক হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ শুরু, উদ্বোধন করলেন ডিসি

Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি–

বগুড়ার শেরপুরে এক হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাগরপুর জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করেছে নুরে মাদিনা হাফেজিয়া কওমি মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং। বিকেল ৪ টায় ব্র্যাক বটতলা এলাকায় চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।

কর্মসূচিতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও পরিবেশকর্মীরা অংশ নেন। তাঁদের অংশগ্রহণে বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণ নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে।

error: Content is protected !!