bogra times
ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬

ভোট শেষে ব্যালট বাক্স পাহারা দিতে হবে: তারেক রহমান

নিউজ ডেস্কঃ-
জানুয়ারি ২৫, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদক | ২৫ জানুয়ারি, ২০২৬

ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ এবং ভোট শেষে কেন্দ্র ও ব্যালট বাক্স পাহারা দেওয়ার জন্য নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে এক নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই নির্দেশনা দেন।

ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান

তারেক রহমান বলেন, “তাহাজ্জুদের পর ভোট কেন্দ্রে যেতে হবে, সকাল সকাল সময়মতো ভোট দেবেন। ভোট শেষে কেন্দ্র আর ব্যালট বাক্স পাহারা দিতে হবে যেন কেউ ভোট জালিয়াতি করতে না পারে। কোনোভাবেই ষড়যন্ত্র করতে দেওয়া যাবে না।”

সমালোচনা নয়, জনসেবায় গুরুত্ব

প্রতিপক্ষের কঠোর সমালোচনা না করে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, “প্রতিপক্ষের সমালোচনা করতে পারতাম কিন্তু তা করিনি। মানুষ জানতে চায় আমরা সরকার গঠন করলে তাদের জন্য কী করব। অন্যের গিবত বা সমালোচনা করলে মানুষের পেট ভরবে না।”

অন্য দলগুলোর নেতিবাচক প্রচারণার জবাবে তিনি বলেন, “বিএনপির নামে শুধু বদনামই করে যাচ্ছে অন্যরা। যে যাই বলুক কিছু যায় আসে না। আমরা মানুষের জন্য কাজ করে যেতে চাই।”

নির্বাচনী প্রতিশ্রুতি ও সমালোচনার জবাব

সম্প্রতি অন্য দলগুলোর পক্ষ থেকে ওঠা ‘ধোকার’ অভিযোগ নাকচ করে দিয়ে তারেক রহমান বলেন, “মানুষকে ধোকা দিয়ে আমাদের লাভ কী? বিএনপি তো মানুষের রাজনীতি করে।”

সরকার গঠন করলে জনকল্যাণমূলক কাজের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন:

বক্তব্যের শেষ দিকে তিনি অন্য দলগুলোর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, অনেকেরই দেশ চালানোর অভিজ্ঞতা নেই, তাই তারা ‘আবল-তাবল’ কথা বলছেন।