bogra times Add
ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬

মেধা, সততা ও দেশপ্রেম স্লোগানে শেরপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে এ কর্মসূচি পালন করা হয়।

বিকাল ৫টায় শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনর রশিদ রাফি। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জুবায়ের আহমেদ, জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিধ নাসিম, সহকারী সেক্রেটারি শাহীন আলম, ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লব, প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রবিন, শেরপুর শহর সভাপতি রাফিউজ্জামান, সৈকত ইসলাম সবুজ, তানজিল সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

র‌্যালিতে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা সংগঠনের পতাকা ও জাতীয় পতাকা বহন করেন এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাবেশে বক্তারা বলেন, মেধা, সততা ও দেশপ্রেমের আদর্শে তরুণ সমাজকে গড়ে তুলতে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তারা।