bogra times Add
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুরে আদালতের আদেশ অমান্য করে সাংবাদিকের জমি দখলের চেষ্টা

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর পৌর শহরের জগন্নাথপাড়া এলাকায় আদালতের আদেশ অমান্য করে সাংবাদিকের পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। শুভ চন্দ্র দাস (৩২), শ্যামল চন্দ্র দাস (৬০) ও জ্যোতিকা রানী দাস (৬৫) – এই তিনজনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি (রবিবার) বিকেলে শেরপুর থানায় ভুক্তভোগী সাংবাদিক প্রবীর মোহন্ত বল্টু লিখিতভাবে এ অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, পৌর শহরের জগন্নাথপাড়া এলাকায় মৃত গৌর চন্দ্র দাসের ছেলে ও দৈনিক বাংলা পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি প্রবীর মোহন্ত বল্টুর সঙ্গে মৃত শুবল চন্দ্র দাসের ছেলে শুভ চন্দ্র দাস, মাখন লাল দাসের ছেলে শ্যামল চন্দ্র দাস এবং মৃত শুবল চন্দ্র দাসের স্ত্রী জ্যোতিকা রানী দাসের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বহুবার শালিশ করার চেষ্টা করলেও অভিযুক্ত পক্ষ শালিশ মানেনি। পরে ভুক্তভোগী প্রবীর মোহন্তর পিতা ২০২০ সালে বগুড়ার জেলা যুগ্ম জজ প্রথম আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং: ১৫৬/২০২০)। ওই মামলায় জমির উপর স্থিতিবস্তা (স্ট্যাটাস কুও) জারি করেন আদালত।

আদালতের সেই আদেশ অমান্য করে গত ৮ ফেব্রুয়ারি অভিযুক্ত পক্ষ জমি দখলের চেষ্টা করায় থানায় অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে বিষয়টি তদন্তাধীন।