bogra times Add
ঢাকারবিবার , ১০ মে ২০২৬

আশুলিয়া থেকে গ্রেফতার ধুনটের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই খোকন

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
মে ১০, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (তারিখ) রাতে রাজধানীর সাভার উপজেলার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে গ্রেফতারকৃতকে ধুনট থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল হাই খোকনের বিরুদ্ধে আদালতের জারিকৃত গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গুনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (তারিখ) দুপুর ১২টার দিকে পুলিশি প্রহরায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”