bogra times Add
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬

এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা করার প্রস্তাব

নিউজ ডেস্কঃ-
মার্চ ৯, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রীয় মালিকানাধীন এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা করার প্রস্তাব দিয়েছে। দাম বাড়ানোর কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলছে, বেসরকারি এলপিজির তুলনায় তাদের দাম কম থাকায় ক্রসফিলিং (এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস ভরাই) হচ্ছে।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া। তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার আলোকে এই আবেদন করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর বিপিসির মালিকানাধীন বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজির দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব করেছিল। তখনও ক্রসফিলিং বন্ধ, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন, অপারেশন খরচ ও চার্জ বৃদ্ধির জন্য দাম বাড়ানোর প্রস্তাব করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল।

এখন নতুন করে আবারও দাম বাড়ানোর এই প্রস্তাব জমা দেওয়া হলো। এর ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিইআরসি।