bogra times cover image-1
ঢাকাSunday , 19 April 2026

ডিসেল ১১৫, অকটেন লিটার ১৪০ টাকা, বাড়বে সব পন্যর দাম

নিউজ ডেস্কঃ-
April 19, 2026 10:32 am
Link Copied!

ঢাকা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এতদিন জেট ফুয়েল ছাড়া অন্য জ্বালানির দাম না বাড়লেও শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার (১৯ এপ্রিল) থেকে এই দাম কার্যকর হবে।

শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এ দাম কার্যকর হওয়ার ফলে রোববার থেকে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে।

এর আগে সর্বশেষ ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্ধারিত দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানি তেলে লিটারে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। নতুন সমন্বয়ে—

  • ডিজেল: ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা (লিটারে ১৫ টাকা বৃদ্ধি)

  • কেরোসিন: ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা (লিটারে ১৮ টাকা বৃদ্ধি)

  • অকটেন: ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা (লিটারে ২০ টাকা বৃদ্ধি)বাড়বে

  • পেট্রোল: ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা (লিটারে ১৯ টাকা বৃদ্ধি)

ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তা পর্যায়ের ব্যয়েও নতুন করে চাপ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এতে করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও বাড়তি প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ও ভোক্তা অধিকার কর্মীরা।

error: Content is protected !!