bogra times Add
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬

বোতলজাত ভোজ্যতেলের দাম বাড়ল, প্রতি লিটারে ৪ টাকা

নিউজ ডেস্কঃ-
এপ্রিল ২৯, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বোতলজাত ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে আগের ১৯৫ টাকা থেকে নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন মূল্য আজ থেকে কার্যকর হবে।

আজ বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের মূল্য পরিস্থিতি পর্যালোচনা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মূল্য সমন্বয়ের কারণ

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনায় এনে দেশে ভোজ্যতেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারেও সমন্বয় করা হবে।

নতুন মূল্য নির্ধারণ

নতুন সিদ্ধান্ত অনুযায়ী—

  • বোতলজাত সয়াবিন তেল: প্রতি লিটার ১৯৯ টাকা

  • ৫ লিটারের বোতল: ১ হাজার ৪০ টাকা

  • খোলা সয়াবিন তেল: প্রতি লিটার ১৭৯ টাকা

ব্যবসায়ীদের বক্তব্য

এদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, সরকার যে মূল্য সমন্বয় করেছে তা তারা গ্রহণ করেছেন। তিনি আরও মন্তব্য করেন, তাদের মতে দাম আরও বাড়ানো হলে ভালো হতো এবং রমজানের সময় থেকেই মূল্য সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।