bogra times Add
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬

কোরবানির চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় শেরপুরে কর্মশালা

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
মে ২৩, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বগুড়ার শেরপুরে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ আয়োজন করে উপজেলা প্রশাসন।

প্রশিক্ষণের উদ্বোধন ও সূচনা বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। তিনি কোরবানির সময় স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব উপায়ে পশু জবাই এবং বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নিয়াজ কাযমীর রহমান নির্ধারিত স্থানে পশু জবাই ও চামড়া সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। পশু জবাই ও চামড়া ছাড়ানোর সঠিক পদ্ধতি নিয়ে বক্তব্য দেন ডা. মো. জাহিদুর রহমান (সোহাগ)।

এ ছাড়া পশুর চামড়া সংরক্ষণের ব্যবহারিক পদ্ধতি তুলে ধরেন এ কে এম আসাদুজ্জামান। প্রশিক্ষণের সমাপনী পর্বে পশুর রক্ত ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহিদুল ইসলাম, পিয়ার হোসেন পিয়ার, আবুল কালাম আজাদ, মাজেদুর রহমান মিলন, আবু হাসান, বিভিন্ন মসজিদের ইমাম, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কসাই প্রতিনিধি আনোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।