bogra times cover image-1
ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬

চায়ের দোকানের সামনে যুবককে মারধর, শেরপুর থানায় অভিযোগ

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
আগস্ট ৩, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকপাহাড়ী (মেন্দাখালী) গ্রামে এক যুবককে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ঘটনায় তিনজনের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত যুবকের বাবা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার ( আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চকপাহাড়ী (মেন্দাখালী) গ্রামের বাজারে বেলালের চায়ের দোকানের সামনে ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. সুমন। তিনি উপজেলার চকপাহাড়ী (মেন্দাখালী) গ্রামের বাসিন্দা সোহরাব হোসেনের ছেলে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে প্রতিবেশী হযরত আলী, আনিছুর রহমান আব্দুল মজিদ পরিকল্পিতভাবে সুমনের ওপর হামলা চালান। তারা তাকে ধাওয়া করে লোহার রড লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে সুমনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হযরত আলী বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। আমি অসুস্থ থাকায় বিষয়ে বেশি কথা বলতে পারছি না।

বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।