bogra times Add
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬

চীনের সঙ্গে জাহাজ কেনার ফ্রেমওয়ার্ক চুক্তি সই করল বাংলাদেশ

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার জন্য একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দীকী এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী কেনা হবে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার ও দুটি মাদার বাল্ক ক্যারিয়ার জাহাজ। এগুলোর মধ্যে ট্যাংকার দুটি কেনায় ব্যয় হবে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার ডলার। আর বাল্ক ক্যারিয়ার জাহাজ দুটির জন্য ব্যয় হবে ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

এ বিষয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই নতুন জাহাজ সংগ্রহ প্রকল্প বাংলাদেশের নৌপরিবহন ক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ এবং সামুদ্রিক স্বায়ত্তশাসন শক্তিশালী করবে। তিনি আরও জানান, চীন বাংলাদেশের প্রতি তার বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশী নীতি অব্যাহত রাখবে এবং দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাবে।

চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের সামুদ্রিক পরিবহন ও বাণিজ্যিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।