bogra times Add
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬

ঢাকায় শেরপুর উপজেলা (বগুড়া) সমিতি’র আত্মপ্রকাশ

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
মার্চ ৯, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে অবস্থানরত বগুড়ার শেরপুর উপজেলার শিক্ষার্থী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ‘শেরপুর উপজেলা (বগুড়া) সমিতি, ঢাকা’ নামে একটি নতুন সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

সম্প্রতি ঢাকায় বসবাসরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, পেশাজীবী ও সর্বস্তরের প্রতিনিধিদের সম্মিলিত সিদ্ধান্তে এই সংগঠন গঠনের উদ্যোগ নেওয়া হয়। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ এবং নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সদস্য ও সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সর্বসম্মতিক্রমে মো. আব্দুল মমিন (বাবু) কে আহবায়ক এবং এস এম মাহমুদুল হাসান রনিকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

সংগঠনের উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন— কে.এম. মাহবুবুর রহমান হারেজ, ফজলুর রহমান খোকন ও শাহাকুল ইসলাম সবুজ।

নবগঠিত এই কমিটির সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ‘শেরপুর উপজেলা (বগুড়া) সমিতি, ঢাকা’র পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনটি ঢাকায় বসবাসরত শেরপুরবাসীর মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা।