bogra times cover image-1
ঢাকাTuesday , 17 March 2026

বগুড়ায় কসমেটিকসের দোকানে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

Link Copied!

বগুড়া প্রতিনিধিঃ
নিষিদ্ধ ফর্সাকারী ক্রিম বিক্রির অভিযোগে বগুড়ার ফতেহ আলী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি কসমেটিকস দোকানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া ও র‍্যাব-১২ এর যৌথ অভিযানে ফতেহ আলী বাজারের চুড়িপট্টি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে মৃত্যুঞ্জয় স্টোরে বিপুল পরিমাণ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ফর্সাকারী ক্রিম— যেমন গৌরী, ডিউ, চাদনী—উদ্ধার করা হয়। একই ধরনের নিষিদ্ধ ক্রিম পাওয়া যায় আনারকলি স্টোরেও।

অভিযুক্ত দুই প্রতিষ্ঠানই অপরাধ স্বীকার করায় মৃত্যুঞ্জয় স্টোরকে ৩০ হাজার টাকা এবং আনারকলি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

এ সময় চুড়িপট্টির অন্যান্য দোকান মালিকদেরও এ ধরনের নিষিদ্ধ কসমেটিকস বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বগুড়া জেলার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

error: Content is protected !!