bogra times cover image-1
ঢাকাFriday , 1 May 2026

দুনিয়ার মজদুর এক হও স্লোগানে শেরপুরে মে দিবস পালন

Link Copied!

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়ার শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দুনিয়ার মজদুর এক হও”, “সফল হোক স্বার্থক হোক”—এমন নানা স্লোগানে মুখর ছিল কর্মসূচি। আয়োজকেরা বলেন, “কর্মপরিবেশ, সুস্থ শ্রমিক ও উন্নত দেশ” গড়ার লক্ষ্যেই এ আয়োজন।

শুক্রবার (১লা মে) সকালে শহরের খেজুরতলা এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল শেরপুর উপজেলা ও পৌর শাখা যৌথভাবে এ আয়োজন করে। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ মো. সাইফুল ইসলাম এবং পৌর শাখার সভাপতি মো. ফেরদৌস রহমান মুকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাব্বত আলী সরকার ও পৌর শাখার সাঃ সম্পাদক মো. মিঠু খান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও বাংলাদেশ পরিবহন মালিক সমিতির সদস্য শহিদুল ইসলাম বাবলু। প্রধান বক্তা ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি সাইদুল ইসলাম ও আব্দুল মান্নান, শাহবন্দেগী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বাবুল মির্জা, সাধারণ সম্পাদক বকুল খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতারা।

error: Content is protected !!