bogra times cover image-1
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬

ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আনোয়ার, সম্পাদক রবিউল

বগুড়া প্রতিনিধিঃ-
জুলাই ৩০, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
স্থানীয় সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য, দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ আরও শক্তিশালী করার প্রত্যয়ে বগুড়ার ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের নতুন দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে গঠিত ৯ সদস্যের এ কমিটিতে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক আনোয়ার হোসেনকে সভাপতি এবং প্রতিষ্ঠাতা সাংবাদিক রবিউল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ধুনট সেন্ট্রাল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক মহাসিন আলী রাজুকে প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন কিবরিয়া (দৈনিক এদিন ও চ্যানেল এস), যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুদ্দীন আল আজাদ (দৈনিক সরেজমিন বার্তা), সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেন মণ্ডল (যমুনা প্রতিদিন ও জয়যুগান্তর, বগুড়া প্রতিনিধি), দপ্তর সম্পাদক এনামুল হক (চাঁদনী বাজার), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদনী আক্তার (জয়যুগান্তর, ধুনট প্রতিনিধি), প্রচার সম্পাদক মারুফ হাসান (আজকের বাংলাদেশ) এবং কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন (দৈনিক আলোকিত সকাল)।

সাধারণ সভায় বক্তারা বলেন, পরিবর্তিত সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল, তথ্যভিত্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতার বিকল্প নেই। সেই লক্ষ্য সামনে রেখে ধুনট সেন্ট্রাল প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং গণমাধ্যমের মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।

সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা ধুনটের সাংবাদিক সমাজের ঐক্য সুসংহত করা, নবীন সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করা এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।