bogra times Add
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬

নূরে মদিনা হাফিজিয়া কওমি মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এনাম হকঃ-
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

নূরে মদিনা হাফিজিয়া কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) মির্জাপুর ব্র্যাক বটতলা এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার পরিচালক হান্নান হোসেন সাগর। ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৫টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ছিল দৌড়, মোরগ যুদ্ধ, বিস্কিট খেলা, চেয়ার খেলা, চোখ বেঁধে হাঁড়ি ভাঙাসহ নানা ধরনের আনন্দঘন খেলাধুলা।
খেলা শেষে মাদ্রাসার বাৎসরিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে মাদ্রাসার আজীবন দাতা সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে তলবে এলেম শিক্ষার্থীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কোর্স চালুর ঘোষণা দেওয়া হয়। এই কোর্সের আওতায় পাঁচটি ক্যাটাগরিতে প্রশিক্ষণের সুযোগ থাকবে। এগুলো হলো ড্রাইভিং, ইলেকট্রিশিয়ান, ওয়ার্কশপ ইঞ্জিনিয়ারিং, গার্মেন্টস অ্যান্ড টেইলারিং।
আলিম এগ্রো ফুডের স্বত্বাধিকারী মোঃ আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্টা ফিরোজ আহমেদ, জলিল, মুস্তাফিজুর রহমান, মামুনুর রশিদ, শওকত আলি ও মিজানুর রহমান মিজান। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক অ্যাডভোকেট এহসানুল হক বাবু, বুলবুল আহমেদ, আজিজুর রহমান পলাশ, আবুল বাশার, শিহাবুল ইসলাম ও রুবেল হোসেন ও আজীবন দাতা সদস্য হালিমুজ্জামান টুটুল, আব্দুস সালাম, মোহাম্মদ শিপন, নওফেল, রাসেল হোসেন এবং বিপুলসংখ্যক অতিথি ও অভিভাবক।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি করে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আয়োজকরা জানান।