bogra times cover image-1
ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬

শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ককে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের শুভেচ্ছা

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুলাই ৫, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মো. নাসির উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, শেরপুর উপজেলা শাখা।

রোববার বিকেলে উপজেলার ধুনট মোড় এলাকার একটি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে নাসির উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাঁর নতুন দায়িত্ব সফলভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

নাসির উদ্দিন বর্তমানে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, শেরপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কুসুম্বী ইউনিয়ন শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম রেজা, কার্যনির্বাহী সদস্য ফজলুল হকসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।